বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা ডিসেম্বরের প্রথমার্ধে: ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথমার্ধে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

মঙ্গলবার আগারগাঁওয়ে অবস্থিথ নির্বাচন ভবনে দেশীয় পর্যবেক্ষকদের সাথে দিনব্যাপী সংলাপে তিনি তাঁর বক্তব্য এ তথ্য জানান।

সানাউল্লাহ বলেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ নির্বাচন হবে ২০২৬ সালের নির্বাচন। এর ব্যত্যয় ঘটালে কাউকে নূন্যতম ছাড় দেওয়া হবে না।

সংলাপে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন পর্যবেক্ষকদের রাজনৈতিক সংশ্লিষ্টতা এড়িয়ে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন। সংলাপে অংশ নেয় ৪০টি পর্যবেক্ষক সংস্থা।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ