বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

সন্ত্রাসের বিরুদ্ধে রাশিয়ার সাথে একসঙ্গে কাজ করতে চায় ভারত

সন্ত্রাসের বিরুদ্ধে রাশিয়ার সাথে একসঙ্গে কাজ করতে চায় ভারত বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শুক্রবার দ্বীপাক্ষিক বৈঠক শেষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মোদী তাঁর বক্তব্যে বলেন, পুতিন শুধু ভারতের ঘনিষ্ঠ অংশিদারই নন, আমার প্রিয় বন্ধুও বটে। তিনি মনে করিয়ে দেন, চলতি বছরের শুরুতে পহেলগাম ইস্যুতে ভারতের পাশে দাঁড়িয়েছিল রাশিয়া। মস্কো সে সময় বলেছিল, যে কোন সন্ত্রাসবাদ মোকাবেলায় সব সময় ভারতের পাশে আছে রাশিয়া।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাঁর বক্তব্যে ভারতকে নিরবিচ্ছন্ন জ্বালানি সরবরাহের প্রতিশ্রুতি দেন। পুতিন বলেন দুই দেশের বাণিজ্য সম্পর্ক বছরে ১০০ বিলিয়ন বা ১০ হাজার কোটি ডলার পর্যন্ত উন্নতির লক্ষ্য রয়েছে মস্কোর। এছাড়া ভারত-রাশিয়ার দ্বিপাক্ষিক লেনদেন দুই দেশের জাতীয় মুদ্রায় হবে বলেও জানান তিনি।

চার বছর পর প্রথমবার ভারত সফরে এসেছেন পুতিন। এ সফরের প্রেক্ষাপটে দুই দেশের কৌশলগত ও গভীর কূটনৈতিক সম্পর্ক আবারো সামনে উঠে এলো।

ভারতের রাজধানী নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউজে আয়োজিত এই যৌথ বিবৃতিতে বাণিজ্য, অর্থনীতি ও পণ্য পরিবহন খাতে সহযোগীতা বাড়ানোর ঘোষণাও আসে। এছাড়া একটি সমঝোতা স্মারক সই হয়।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ