নির্বাচনে বিজয়ের বাঁশি চট্টগ্রাম থেকে বাজবে: ডা. শফিক

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিজয়ের বাঁশি চট্টগ্রাম থেকে বাজবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার চট্টগ্রামের লালদিঘীর ময়দানে আট দলের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন ডা. শফিক।

ডা. শফিকুর রহমান বলেন, রাষ্ট্রের একটি প্রতিষ্ঠানকেও ঠিকমতো দাঁড়াতে দেয়নি আওয়ামী লীগ। বিচার বিভাগ ও নির্বাচন কমিশনকে ধ্বংস করেছে। দুর্নীতি কমিশন ও মানবাধিকার কমিশনকে সবসময় নিজেদের পকেটে রেখেছে। এভাবে শেখ হাসিনা দেশের সবকিছু ধ্বংস করেছে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ