বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

সুদানে সন্ত্রাসী হামলা; ছয় বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

সুদানে শান্তিরক্ষা মিশনে কর্মরত ছয় বাংলাদেশি সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন। বাংলাদেশের আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) শনিবার ক্ষেদ বার্তায় এ তথ্য জানায়।

সুদানের আবেই এলাকায় জাতিসংঘের ঘাটিতে হামলা চালায় সন্ত্রাসীরা। হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। আহত হয়েছেন আটজন বলে জানিয়েছে আইএসপিআর।

এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সুদানের কোরদফা এলাকায় সন্ত্রাসী হামলা হয়েছে। হামলায় ছয়জন নিহত হয়েছেন।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ