বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

জুলাই গণ-অভ্যুত্থানের মুখ, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদির ওপর হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের রেজিস্ট্রেশন প্লেটের নম্বরের সূত্র ধরে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে বাইকের মালিক আব্দুল হান্নানকে আটক করেছে পুলিশ।

রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার তালেবুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান। শনিবার র‌্যাব মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

তালেবুর রহমান আরো জানান, হত্যাচেষ্টায় হান্নানোর সম্পৃক্ততা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এরই মধ্যে শুটারকে শনাক্ত করা গেছে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ