বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

রুপির দাম কমছেই; ভারত ছাড়ছেন বিনিয়োগকারীরা

যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য যুদ্ধের ফল হাড়ে হাড়ে টের পাচ্ছে ভারত। লাফিয়ে লাফিয়ে কমছে রুপির দাম। ফলে বিদেশি বিনিয়োগকারীরা শেয়ার বাজার থেকে পুঁজি তুলে নিচ্ছেন। প্রতি ডলারের হিসেবে এবার ৯০ এর ঘর পেরিয়ে ইতিহাসের সর্বনিম্ন ৯১ রুপিতে ঠেকেছে।

মঙ্গলবার বাজার খোলার পর ১ ডলারের বিপরীতে রুপির মূল্য কমে দাঁড়ায় ৯১.০৭১- এ। ডলারের বিপরীতে ধারাবাহিক ভাবে পতনের ফলে রুপির দামে রেকর্ড পতন দেখা গিয়েছে এদিন।

অর্থনীতিবিদদের মতে, রুপির পতন কোন আশ্চর্য ঘটনা নয়। তবে, পতনের গতি অপ্রত্যাশিত। বিদেশি বিনিয়োগকারী পুঁজি প্রত্যাহার অব্যাহত রেখেছেন। আর এসবের প্রভাই পড়েছে রুপিতে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ