বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

ভারতে খেলবে না বাংলাদেশ, আইসিসিকে বিসিবি’র চিঠি

২০২৪ সালের ৫ আগস্টের পর বাংলাদেশ-ভারত কিছুটা ক্রিকেটীয় দূরত্ব তৈরি হয়েছিল। কিন্তু আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়ায় তা আরও বড় আকার ধারণ করতে যাচ্ছে।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের লিগ পর্বে বাংলাদেশের চারটি ম্যাচই পড়েছে ভারতে। ভারতের মাটিতে বাংলাদেশ কোন ম্যাচ খেলবে না বলে এরই মধ্যে আইসিসিকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রোববার ১৭জন বোর্ড পরিচালক মিলে নতুন এই সিদ্ধান্ত নিয়েছেন। আইসিসিকে পাঠানো ই-মেইলে বিসিবি জানিয়েছে, নিরাপত্তা শঙ্কায় ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে দল পাঠানো সম্ভব নয়। যে কারণে ভেন্যু সরিয়ে নিতে আবেদন করেছে বিসিবি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরে ভারতের সঙ্গে যৌথ আয়োজক শ্রীলঙ্কা।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ