
ভোক্তা পর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) চলতি জানুয়ারি মাসের জন্য কেজিতে ৪ টাকা ৪২ পয়সা বাড়িয়ে ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩০৬ টাকা।
রোববার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ সংবাদ সম্মেলনে দাম বাড়ার এই ঘোষণা দেন। সন্ধ্যা ছয়টা থেকে নতুন এ দাম কার্যকর হবে বলে জানানো হয়।
বিইআরসি’র নতুন দর অনুযায়ী বেসরকারি এলপিজি’র মূল্য করসহ দাম নির্ধারণ করা হয়েছে ১০৮ টাকা ৮৩ পয়সা। গত মাসে তা ছিল ১০৪ টাকা ৪১ পয়সা। অর্থ্যাৎ জানুয়ারি মাসে কেজিতে দাম বেড়েছে ৪ টাকা ৪২ পয়সা।


