মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকা ঋণ নেবে সরকার

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকা ঋণ নেবে সরকার। নতুন গঠিত এই ব্যাংকের এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় বিনিয়োগ। এই বিনিয়োগ থেকে বছরে ৯.৭৫ শতাংশ মুনাফা হবে ব্যাংকটির।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এ জন্য ১০ বছর মেয়াদি সুকুক বা ইসলামী বন্ড ছাড়া হচ্ছে। ‘বাংলাদেশ গভর্নমেন্ট স্পেশাল সুকুক-১’ নামের সুকুকটি প্রাইভেট প্লেসমেন্ট পদ্ধতিতে সরাসরি সম্মিলিত ইসলামী ব্যাংকের অনুকূলে ইস্যু করা হবে।

সরকারি কর্মচারীদের জন্য গণপূর্ত অধিদপ্তরের নির্মিত সাতটি আবাসন প্রকল্প এবং বাংলাদেশ রেলওয়ের কিছু নির্দিষ্ট ট্রেন সেবা এই সুকুকের ভিত্তি হিসেবে ধরা হয়েছে। আগামী ১৪ জানুয়ারি সরকার ব্যাংকটির কাছ থেকে এই ১০ হাজার কোটি টাকা গ্রহণ করবে।

 

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ