
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের বির্তকিত মন্তব্যের জেরে সব ধরনের ক্রিকেট বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন ক্রিকেটাররা।
বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এ কথা জানান কোয়াব কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন।
মিঠুন জানান, বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে পদত্যাগ করতে হবে। এছাড়া তাদের সামনে আর কোন পথ খোলা নেই।
বুধবার তিনবারের প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার স্মরণে বিসিবির দোয়া ও মিলাদ মাহফিল শেষে ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন নাজমুল।


