
নিরাপত্তাশঙ্কায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
বৃহস্পতিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ক্রিকেটারদের সাথে বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানান আসিফ নজরুল।
আসিফ নজরুল জানান, বিশ্বকাপ খেলতে ভারত না যাওয়ার সিদ্ধান্ত সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে। যে নিরাপত্তা উদ্বেগের কারণে তারা ভারত না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সেটিরও কোন পরিবর্তন হয়নি।


