যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গঠিত হলো বোর্ড অব পিস

যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে একটি নতুন আন্তর্জাতিক সংস্থা ‘বোর্ড অব পিস’ গঠিত হয়েছে। এই সংস্থাটি মূলত গাজা উপত্যকার পুনর্গঠন ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর চেয়ারম্যান এবং নির্বাহী বোর্ডে আরো রয়েছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওজেয়ার্ড কুশনারটনি ব্লেয়ার-এর মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।

বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত ৫৬তম বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) ফাঁকে এই সনদে ট্রাম্প স্বাক্ষর করেন।

যুক্তরাষ্ট্র ছাড়াও বিশ্বের আরো ১৯ দেশের নেতারা বোর্ড অব পিস বা ‘শান্তি পর্ষদ’-এ স্বাক্ষর করেছেন।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ