বিএনপির নির্বাচনী থিম সং প্রকাশ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ‘ভোট দিবেন কিসে ধানের শীষে’ শিরোনামে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য থিম সং প্রকাশ করেছে।

ইউটিউব, ফেসবুকসহ অন্যান্য মাধ্যমে মুক্তি পাওয়া এই থিম সংয়ে দলটির ‘সবার আগে বাংলাদেশ’সহ একাধিক পরিচিত নির্বাচনী স্লোগান ব্যবহার করা হয়েছে। গানটির কথা ও সুর করেছেন আজগর রাব্বি আর কন্ঠ দিয়েছেন নিলয় ও আতিয়া আনিশা।

বিএনপির নেতারা জানান, নির্বাচন সামনে রেখে নির্বাচনী প্রচারণার অংশ হিসিবে মাঠপর্যায়সহ বিভিন্ন গণমাধ্যমে থিম সংটি প্রচার করা হবে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ