বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

একতরফা লড়াইয়ে বিধ্বস্ত পাকিস্তান, ৯–১ গোলের বিশাল জয় বাংলাদেশের

সাফ নারী ফুটসালে একতরফা দাপট দেখিয়ে পাকিস্তানকে ৯–১ গোলে বিধ্বস্ত করেছে বাংলাদেশ। এ জয়ে পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট সংগ্রহ করে শিরোপার আরও কাছাকাছি পৌঁছে গেছে বাংলার মেয়েরা। ব্যাংককের নন্থাবুড়ি স্টেডিয়ামে অধিনায়ক সাবিনা খাতুনের হ্যাটট্রিকসহ চার গোলের ঝলকে বড় এই জয় নিশ্চিত হয়।

ব্যাংককের নন্থাবুড়ি স্টেডিয়ামে শুক্রবার খেলার শুরু থেকেই এক্রমনের পসরা সাজিয়ে বসে বাংলাদেশ। সাবিনার গোলে ম্যাচ শুরুর সাত মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন নিলুফা ইয়াসমিন। পাকিস্তানের জালে মোট ছয় গোল দিয়ে প্রথমার্ধ শেষ করে বাংলার মেয়ারা।

দ্বিতীয়ার্ধে আরও তিন গোল পায় বাংলাদেশ। সাত গোল হজমের পর এক গোল পায় পাকিস্তান। ম্যাচে বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুন হ্যাট্রিকসহ পেয়েছন চার গোল।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ