বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে ১০ জনের মৃত্যু

ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের প্রত্যন্ত এলাকায় এটিআর ৪২-৫০০ মডেলের টারবোপ্রপ জেট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে।

এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে, গত ১৮ জানুয়ারি রাজধানী জাকার্তা থেকে মৎসসম্পদ মন্ত্রণালয়ের তিন কর্মকর্তাকে নিয়ে দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের উদ্দেশে রওনা দেওয়ার কিছুক্ষণ পর আইএটি থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

বিমানটি নিখোঁজ হওয়ার পর থেকেই এর খোঁজ চলছিল। পরে আজ শুক্রবার সকালে দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের বুরুসারাউং পর্বতের কাছে বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া যায়। যে ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে ৭ জন কেবিন ক্রু এবং ৩ জন যাত্রী।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ