বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

ইতিহাসে রেকর্ড ৫ হাজার ডলার ছাড়াল স্বর্নের দাম

আগামী দুই থেকে তিন বছরের মধ্যে স্বর্নের দাম ৭০০০ ডলার ছাড়াবে বলে আভাস দিয়েছেন বাজার বিশ্লেষক এবং অর্থনীতিবিদরা। এরই ধারাবাহিকতায় ইতিহাসে প্রথমবারের মতো স্বর্নের দাম প্রতি আউন্সে ৫ হাজার মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। খবর বিবিসি’র।

গ্রিনিচমান সময় অনুযায়ী ২৬ জানুয়ারি রাত ৩.২৩ মিনিটে স্বর্ণের দামের স্পট প্রাইস প্রথমবারের মতো আউন্স প্রতি ৫ হাজার ডলার ছাড়িয়ে যায়।

এই ঐতিহাসিক উর্ধ্বগমন মূলত বিশ্বব্যাপী অর্থনৈতিক অনিশ্চয়তা, বিনিয়োগকারীদের নিরাপদ সম্পদে আগ্রহ বৃদ্ধি ও বৈশ্বিক রাজনীতি-অর্থনৈতিক চাপের কারণে হয়েছে।

বেশ কিছুদিন ধরেই আন্তর্জাতিক বাজারে স্বর্নের দাম অভূতপূর্ব উত্থানের মধ্য দিয়ে যাচ্ছে। গত এক বছরে মূল্যবান এই ধাতুর দাম বেড়েছে ৭৩ শতাংশ পর্যন্ত।

স্যামকো সিকিউরিটজের রিসার্চ প্রধান অপূর্ব শেঠ জানান, ভূ-রাজনৈতিক, কাঠামোগত উচ্চ রাজস্ব ঘাটতি, বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের ক্রমবর্ধমান চাহিদা এবং সহায়ক প্রকৃত সুদ হারের কারণে স্বর্নের বাজারে এই তেজি ভাব লক্ষ করা যাচ্ছে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ