আবারও নাসীরুদ্দীন পাটওয়ারীকে ডিম নিক্ষেপ

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীকে ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রতিদ্বন্দী বিএনপি প্রার্থী মির্জা আব্বাস ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।

মঙ্গলবার রাজধানীর শান্তিনগরে হাবিবুল্লাহ বাহার কলেজে নাসীরুদ্দীন পাটওয়ারীকে ডিম নিক্ষেপের ঘটনা ঘটে।

তিনি সেখানে একটি ‘পিঠা উৎসব’ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দিতে গিয়েছিলেন। নির্বাচনী প্রচারণার এক পর্যায়ে তাকে লক্ষ্য করে পচা ডিম নিক্ষেপ করা হয় এবং ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেওয়া হয়।

এর আগে গত ২৩ জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর সিদ্বেশ্বরীর গোল্ডেন প্লাজা গলি এলাকায় নাসীরুদ্দীন পাটওয়ারীর নির্বাচনী পথসভায় ময়লা পানি ও ডিম নিক্ষেপ করা হয়। ঘটনার তিনদিন পর আবারও ডিম নিক্ষেপের ঘটনা ঘটল।

এই ঘটনার প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করা হয়েছে এবং তারা নির্বাচন কমিশনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ