
রাশিয়ার সঙ্গে যুদ্ধের অবসান বিষয়ে রাশিয়ার প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত রয়েছে ইউক্রেন বলে জানিয়েছন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
জেলেনস্কি শনিবার জাতির উদ্দেশে দেয়া ভাষনে বলেন, বৈঠকের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে শোনার অপেক্ষায় রয়েছে ইউক্রেন।
মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছ, উভয় পক্ষই একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে। তবে কিয়েভ জানায়, যুদ্ধোত্তর সমঝোতায় ভূখণ্ড সংক্রান্ত মূল ইস্যুতে এখনো কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি।


