বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

বাহাউদ্দিন নাছিম ও তার পরিবারের ৪৬ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

ঢাকা-৮ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাছিম ও তার পরিবারের নামে থাকা ৪৬টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছেন আদালত।

রোববার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।

দুদকের অভিযোগে বলা হয়েছে যে, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে তিনি বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন এবং ওই ব্যাংক হিসাবগুলো থেকে অর্থ সরিয়ে নেওয়ার বা বিদেশে পাচারের চেষ্টা করছিলেন। এসব হিসাবে প্রায় ৩৩.১৯ কোটি টাকা জমা রয়েছে বলে জানা গেছে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ