
একটি রাজনৈতিক দল নারীদের ঘরে আটকে রাখতে চায় বলে দাবী করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি আরো বলেন কর্মজীবি নারীদের নিয়ে যে মন্তব্য করা হয়েছে তা কলঙ্কজনক।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বানকে সামনে রেখে সোমবার খুলনা নগরের প্রভাতী স্কুল মাঠে বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় তারেক রহমান এ কথাগুলো বলেন।
সমাবেশে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, “আমরা দেখেছি একটি রাজনৈতিক দল নারীদের ঘরে আটকে রাখতে চায়। দলটির একজন নেতা পরিষ্কারভাবে নারীদের অসম্মান করেছেন। অথচ আমাদের মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর স্ত্রী বিবি খাদিজা (রা.) ছিলেন একজন কর্মমুখী নারী এবং সফল ব্যবসায়ী।”
দীর্ঘ ২২ বছর পর খুলনায় গিয়ে নির্বাচনী জনসভায় যোগ দেন তারেক রহমান। মঞ্চে উঠলে নেতা-কর্মীরা তাঁকে করতালি দিয়ে স্বাগত জানান।


