
দেশের বাইরের কোন শক্তির প্ররোচনায় অন্তর্বর্তী সরকার দেশে আধিপত্যবাদ কায়েমের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের।
রোববার রংপুরে নগরীর সুপার মার্কেট এলাকায় রংপুর-৩ আসনে ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রার্থী হিসেবে গণসংযোগের সময় তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
জিএম কাদের বলেন, দেশে চিহ্নিত খুনিদের ছেড়ে দেওয়া হচ্ছে আর নিরীহ মানুষকে মামলা দিয়ে জেলে ভরা হচ্ছে। বর্তমান সরকারের গণভোটা আয়োজন বেআইনি, এটি দেশদ্রোহিতার শামিল বলেও তিনি অভিযোগ করেন।


