রোজায় গরুর মাংস ৬৫০ ও দুধ ৮০ টাকায় বিক্রি করবে সরকার

পবিত্র রমজান উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগীয় শহর ও জেলা এবং উপজেলা পর্যায়ে ন্যায্যমূল্যে দুধ, গরু-মুরগির মাংস ও ডিম বিক্রি করবে সরকার।

মৎস ও প্রণীসম্প মন্ত্রণালয়ে রমজান কেন্দ্রিক ন্যায্যমূল্যে পণ্য বিক্রি সংক্রান্ত এক সভায় রোববার এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রতি কেজি গরুর মাংস ৬৫০ টাকা, চামড়া ছাড়া ব্রয়লার মুরগি প্রতি কেজি ২৫০ টাকা, পাস্তুরিত দুধ প্রতি কেজি ৮০ টাকা এবং ডিম প্রতি পিস ৮ টাকা দরে বিক্রি করা হবে।

দেশের ৪৮টি স্থানে এসব পণ্য বিক্রি করা হবে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। উল্লেখ্য এবার চাঁদ দেখা স্বাপেক্ষে বাংলাদেশে ২০ ফেব্রুয়ারি রমজান শুরুর সম্ভাবনা রয়েছে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ