
বিশ্ব সঙ্গীতের সবচেয়ে বড় আসর গ্র্যামি অ্যাওয়ার্ডসে নতুন ইতিহাস লিখলেন মার্কিন র্যাপ তারকা কেনড্রিক লামার। এবারের ৬৮তম আসরে সর্বোচ্চ ৯টি বিভাগে মনোনয়ন পেয়ে পাঁচটি পুরস্কার পেয়ে ভেঙ্গে দিয়েছেন র্যাপারদের মধ্যে সর্বাধিক গ্র্যামি জয়ের রেকর্ড। সাতটি মনোনয়ন নিয়ে তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিলেন লেডি গাগা।
সোমবার বাংলাদেশ সময় ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো অ্যারেনায় বসেছিল ৬৮তম গ্যামি অ্যাওয়ার্ডসের আসর।
ব্রিটিশ গায়িকা লোলা ইয়াং ‘মেসি’ গানের জন্য পেয়েছেন সেরা সলো পুরস্কার। ‘ওয়াইল্ডফ্লাওয়ার’ গানের জন্য গুরুত্বপূর্ণ ‘সং অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছেন বিলি আইলিশ।
এদিকে বৌদ্ধ ধর্মালম্বীদের আধত্মাতিক নেতা দালাই লামা ৯০ বছর বয়সে তাঁর সম্পোকেন-ওয়ার্ড অ্যালবাম ‘মেডিটেশন-দ্য রিফ্লেকশন অব হিস হলিনেস অব দ্য দালাই লামা’ এর জন্য গ্যামি অ্যাওয়ার্ডস পুরস্কার জিতেছেন।


