
যে দল অপরাধ ঢাকতে মিথ্যা কথা বলে সেই দল আর যাই হোক সৎ শাসন করতে পারে না। তাছাড়া এই দলটির একটি পরিচয় আছে, আর জনগন তাদের চেনে গুপ্ত সংগঠন হিসেবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার বরিশাল শহরের ঐতিহাসিক বেলস পার্কে নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন তারেক রহমান। সমাবেশে বরিশাল বিভাগের ২১টি আসনের বিএনপি ও মিত্রদের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তিনি।
তারেক রহমান আরো বলেন, নতুন জালেমদের দলের নেতা দুই দিন আগে দেশের নারীদের নিয়ে একটি কলঙ্কিত শব্দ ব্যবহার করেছে। যাদের মা-বোনদের নিয়ে বিন্দুমাত্র শ্রদ্ধাবোধ নেই তাদের কাছ থেক আর যাই হোক বাংলাদেশের অগ্রগতি আশা করা যায় না।


