
মহান মুক্তিযুদ্ধে জামায়াতের ভূমিকার জন্য জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
বুধবার রাতে ধানের শীষ প্রতীকের সমর্থনে কক্সবাজারের উখিয়ায় আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান সালাহউদ্দিন আহমেদ।
সালাহউদ্দিন আহমেদ জামাতকে উদ্দেশ করে বলেন, “আমরা আহ্বান জানাই বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করুন। স্বাধীনতা যুদ্ধে আপনাদের ভূমিকার জন্য জাতির কাছে ক্ষমা প্রার্থনা করুন।”
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ আসনের প্রার্থী সালাহউদ্দিন আহমেদ আরো বলেন, “যারা এদেশের সংখ্যালঘু হত্যা করেছে তাদের, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে- তাদের মুখে কি গণতন্ত্রের ইতিহাসের কথা বর্ণনা মানায়? তারা আজও নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।”


