বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

ভোটের দিন চলবে না ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণ উপলক্ষে বুধবার মধ্যরাত ১২টা থেকে ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল সারাদেশে বন্ধ থাকবে। ভোট গ্রহণের দিন বৃহস্পতিবার মধ্যরাত ১২টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

এছাড়া নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, মঙ্গলবার মধ্যরাত ১২টা থেকে শুক্রবার মধ্যরাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। তবে, ইসি’র স্টিকারযুক্ত মোটরসাইকেল চলাচলে বাধা নেই।

ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড জানিয়েছে, ভোটের দিন মেট্রোরেল চলাচল স্বাভাবিক থাকবে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ