বিলবোর্ডে ইতিহাস গড়ছে কে-পপ গান ‘গোল্ডেন’

নেটফ্লিক্সের জনপ্রিয় অ্যানিমেটেড সিরিজ কে-পপ ডোমমেন হন্টার্স থেকে মুক্তি পাওয়া গান ‘গোল্ডেন’ প্রকাশের পরপরই যে ইতিহাস গড়তে যাচ্ছে, তা বোঝা গিয়েছিল আগেই। সময়ের সঙ্গে সঙ্গে সেই ধারণাই সত্যি হয়েছে। গানটি টানা ছয় মাসেরও বেশি সময় ধরে বিলবোর্ড চার্টে অবস্থান করছে, আর খুব অল্প সময়েই এটি হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রে সবচেয়ে সফল কে-পপ গানগুলোর একটি।

চলমান পুরস্কার মৌসুমে ‘গোল্ডেন’ দারুণ সাফল্য দেখাচ্ছে। গানটি ইতিমধ্যে প্রথম কে-পপ গান হিসেবে গ্র্যামি পুরস্কার জিতেছে এবং অস্কারের (একাডেমি অ্যাওয়ার্ড) মনোনয়নও পেয়েছে, যা কে-পপ ইতিহাসে এক অনন্য মাইলফলক।

বিলবোর্ড হট ১০০-তে টপ ১০-এ ‘গোল্ডেন’

এই সপ্তাহে ‘গোল্ডেন’ বিলবোর্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ চার্ট হট ১০০-এ টানা ৩২ সপ্তাহ পার করেছে। যুক্তরাষ্ট্রে গানটির জনপ্রিয়তা নির্ধারণ করা হয় বিক্রি, স্ট্রিমিং এবং রেডিও এয়ারপ্লের ভিত্তিতে। বর্তমানে গানটি ৪ নম্বর অবস্থানে রয়েছে।

এই সাফল্যের মাধ্যমে ‘গোল্ডেন’ এখন সবচেয়ে দীর্ঘ সময় ধরে হট ১০০-এ থাকা তৃতীয় কে-পপ গানগুলোর একটি। এই গানের পাশে রয়েছে BTS-এর বিশ্বজয়ী হিট “Dynamite”, যেটিও ৩২ সপ্তাহ চার্টে ছিল। তবে ধারণা করা হচ্ছে, খুব শিগগিরই ‘গোল্ডেন’ এই রেকর্ড ছাড়িয়ে যাবে।

গানটি কৃতিত্ব পাচ্ছেন গার্ল গ্রুপ হান্টার/এক্স এবং শিল্পী ইজায়ে, অড্রে নুনাও রাই এমি—যারা একসঙ্গে এই হিটটি উপহার দিয়েছেন।

সূত্র: ফোর্বস

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ