
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক মো. জাকারিয়া হোসেন এ রায় ঘোষণা করেন।
সম্রাটকে দুর্নীতির দুটি পৃথক ধারায় ১০ বছর করে মোট ২০ বছরের সাজা প্রদান করেছেন আদালত। রায়ে বলা হয়েছে, একটি ধারার সাজা শেষ হওয়ার পর অন্য ধারার সাজা শুরু হবে। কারাদণ্ডের পাশাপাশি তাকে মোট ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ১৭ জুলাই অভিযোগ গঠনের সময় সম্রাট অনুপস্থিত থাকায় তার জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। বর্তমানে তিনি পলাতক।


