
বাংলাদেশের সাথে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে রোববার ঢাকা এসে পৌঁছেছে শাহীন শাহ আফ্রিদির নেতৃত্বে পাকিস্তান ক্রিকেট দল। সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১১ মার্চ।
সিরিজ শুরুর আগে সোমবার ও মঙ্গলবার ঢাকার মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্র্যাকটিস করবে পাকিস্তান ক্রিকেট দল।
এক দশকেরও বেশি সময় পর বাংলাদেশের মাটিতে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে এসেছে পাকিস্তান ক্রিকেট দল। ২০১৫ সালের এপ্রিলে বাংলাদেশের মাটিতে শেষ ওয়ানডে সিরিজ খেলেছিল পাকিস্তান।
পাকিস্তান স্কোয়াড: শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আবদুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, হারিস রউফ, হুসাইন তালাত, মাআজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মুহাম্মদ গাজি ঘোরি, সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান, সালমান আলী আগা ও শামিল হুসেইন।


