
শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ বলে কঠোর নির্দেশনা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
শুক্রবার চাঁদপুর কচুয়া উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।
শিক্ষকদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী বলেন, মন্ত্রী বা অতিথিকে শুভেচ্ছা জানাতে শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে রাখবেন না। তাদের দ্রুত ছুটি দিয়ে বাড়ি পাঠিয়ে দিবেন।


