
ইরানের নেতাদের হত্যা করা ‘খুবই সম্মানজনক’ কাজ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় এই মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প বার্তায় দাবি করেন, ইরানকে সামরিক ও অর্থনৈতিকভাবে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার পথে রয়েছে তার প্রশাসন।


