নিউজিল্যান্ড সিরিজের জন্য দল ঘোষণা

নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শুক্রবার দুপুরে মিরপুরে দল ঘোষণা করেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। সর্বশেষ পাকিস্তান সিরিজের দলে কোন পরিবর্তন আনা হয়নি।

প্রধান নির্বাচক দল গঠন সম্পর্কে জানান, কাউকে পর্যাপ্ত সুযোগ না দিয়ে বাদ দেবে না বর্তমান নির্বাচক প্যানেল। কারণ সর্বশেষ সিরিজে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দল বেশ ভালো খেলেছিল। তাই স্কোওয়াড অপরিবর্তিত রেখেই কিউদের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।

১৫ সদস্যের বাংলাদেশ স্কোয়াড

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ