পরীমনির এক ভিডিওতে ১৪ ঘন্টায় ১৩ লাখ ভিউ

২০২৪ সালে ‘হইচই’তে মুক্তি পাওয়া ‘রঙ্গিলা কিতাব’ সিরিজে অভিনয়ের পর অনেক দিন ধরেই আলোচনার বাইরে মডেল ও অভিনেত্রী পরীমনি। তবে এবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক ভিডিও পোস্ট করে চমকে দিয়েছেন সবাইকে।

শুক্রবার রাতে নিজের ভেরিফাইড পেজে ৩০ সেকেন্ডের এক ভিডিও পোস্ট করেন পরীমনি, তাতেই তোলপাড় নেটদুনিয়া। ১৪ ঘন্টায় ভিডিওটির ভিউ ১৩ লাখের বেশি। প্রতিক্রিয়া এসেছে ৪১ হাজার আর মন্তব্য ৭ হাজারের বেশি।

ভিডিওটিতে সুইমিংপুলের পোশাকে দেখা গেছে পরীমনিকে। পরীর এই লুকের প্রশংসা করেছেন অনেকে। এক ভক্ত লিখেছেন ‘বাংলার সুপারস্টার’। অনেকে আবার কটাক্ষও করেছেন। তাদের শক্ত হাতে সামলেছেন এই অভিনেত্রী, দিয়েছেন কড়া জবাব।

উল্লেখ্য, ২০২০ সালে প্রকাশিত যুক্তরাষ্ট্রের বিজনেস ম্যাগাজিন ফোর্বস (Forbes)-এর এশিয়ার ১০০ জন সেলিব্রেটির তালিকায় একমাত্র বাংলাদেশি হিসেবে পরীমনি ৭০ নম্বর স্থানে ছিলেন।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ