
বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৩০০১ ফ্লাইটটি সৌদি আরবের জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সময় ভোর ৪ট ২০ মিনিটে অবতরন করে। ফ্লাইটে হজযাত্রী ছিলেন মোট ৪১৯ জন।
শনিবার ধর্ম মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বাংলাদেশি হজযাত্রীদেরকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন।

উল্লেখ্য শুক্রবার রাত সাড়ে ১১টায় প্রধানমন্ত্রী তারেক রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইট ২০২৬ উদ্বোধন করেন।
এবার বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন। এর মধ্যে সরকারি মাধ্যমে ৪ হাজার ৫৫৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজ পালনের উদ্দেশে সৌদি আরব যাবেন।


