
চলতি বছরের ১৬ ডিসেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন করা হতে পারে বলে জানিয়েছেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
সোমবার রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশন শেষে বিমান প্রতিমন্ত্রী এ তথ্য জানান।
এম রশিদুজ্জামান মিল্লাত আরো জানান, বগুড়ায় বিমানবন্দরের পাশাপাশি একটি ফ্লাইং একাডেমি করার পরিকল্পনা রয়েছে সরকারের। এছাড়া নীলফামিরিতেও একটি একাডেমি করা হবে।


