বুধবার, মে ৬, ২০২৬

ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন নীলা ইসরাফিল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী নীলা ইসরাফিল ঢাকা দক্ষিণ সিটির (ডিএসসিসি) নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার রাতে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ভেরিফায়েড অ্যাকাউন্টে ছবি সম্বলিত একটি পোস্টার শেয়ার করে এ ঘোষণা দেন।

এরপর তিনি তার পোস্টে লেখেন, ‘কাকে ভোট দিতে চান? রাজাকারের বাচ্চাদের নাকি মুক্তিযুদ্ধ যে ধারণ করে তাকে?’

জুলাই গণ-অভ্যুত্থান আন্দোলনে সক্রিয় ছিলেন নীলা ইসরাফিল। এরপর এনসিপিতে যোগ দেন। পরে এসসিপির নেতা সারোয়ার তুষারের সাথে দ্বন্দ্বের জেরে দল থেকে পদত্যাগ করেন।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ