
ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নূর আলী ও তার মালিকানাধিন নির্মাণপ্রতিষ্ঠান বোরাক রিয়েল এস্টেটের বিরুদ্ধে ১১৫ কোটি টাকার মানি লন্ডারিংয়ের মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
রাধানীর বনানী থানায় বৃহস্পতিবার মামলাটি করা হয় বলে জানিয়েছেন সিআইডির গণমাধ্যম শাখার বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান।
সুপার জসীম উদ্দিন খান বলেন, রাজধানীর বনানীতে উত্তর সিটি করপোরেশন নিয়ন্ত্রিত সরকারি জমিতে ‘বনানী সুপার মার্কেট কাম হাউজিং’ প্রকল্পে অনিয়ম, প্রতারণা ও লন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে। আসামীরা অনুমোদনহীন ওই ভবনে হোটেল ব্যবসা পরিচালনার মাধ্যমে অবৈধভাবে ১১৫ কোটি ৫৮ লাখ ২৪ হাজার ৭০৭ টাকা লন্ডারিংয় করেছেন বলে প্রাথমিক অনুসন্ধানে তথ্যপ্রমাণ পাওয়া গেছে।
২০২৫ সালের সেপ্টেম্বর মাসে গুলশান থানায় মানি লন্ডারিংয় আইনে নূর আলীসহ ১৪ জনের বিরুদ্ধে আরেকটি মামলা করে সিআইডি। ওই মামলায় মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে ৪০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করা হয়।


