সোমবার, মে ১১, ২০২৬

আইফোন ব্যবহারকারীদের সাড়ে তিন হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দেবে অ্যাপল

আইফোন ব্যবহারকারীদের ২৫ কোটি ডলার যা বাংলাদেশি মুদ্রায় ৩ হাজার ৫৯ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দেবে অ্যাপল। ভার্চ্যুয়াল সহকারী ‘সিসি’র সক্ষমতা নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে নির্দিষ্ট মডেলের আইফোন ব্যবহারকারীদের এই ক্ষতিপূরণ দেওয়া হবে।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের নর্দার্ন ডিস্ট্রিক ফেডারেল আদালতে দায়ের করা এক মামলার নিষ্পত্তিতে এই অর্থ দিতে রাজি হয়েছে অ্যাপল।

মামলার অভিযোগে বলা হয়েছে, অ্যাপলের বিজ্ঞাপনে ‘সিসি’র এমন কিছু ফিচার বা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সুবিধা দেখানো হয়েছিল যেগুলোর আসলে কখনো বাস্তব অস্তিত্বই ছিল না।

বিচারক রায়ে বলেছেন, ২০২৪ সালের ১০ জুন থেকে ২০২৫ সালের ২৯ মার্চের মধ্যে যুক্তরাষ্ট্রে নির্দিষ্ট কয়েকটি মডেলের আইফোন যেসব ক্রেতারা কিনেছেন তারাই এই ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য হবেন। মডেলগুলো হলো- আইফোন ১৫ প্রো, আইফোন ১৫ প্রো ম্যাক্স, আইফোন ১৬, আইফোন ১৬ই, আইফোন ১৬ প্লাস, আইফোন ১৬ প্রো এবং আইফোন ১৬ প্রো ম্যাক্স।

ক্ষতিপূরণ পেতে ক্রেতাদের নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করতে হবে। এ বিষয়ে ৪৫ দিনের মধ্যে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করবে অ্যাপল।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ