বুধবার, মে ১৩, ২০২৬

সাংবাদিক দম্পতি শাকিল-রুপাকে জামিন দিয়েছেন হাইকোর্ট

জুলাই গণ-অভ্যুত্থানের ঘটনায় দায়ের করা একাধিক মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে জামিন দিয়েছেন হাইকোর্ট। তবে সব মামলায় জামিন না হওয়ায় তারা এখনই কারামুক্ত হচ্ছেন না।

সোমবার হাইকোর্টের বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

দুই পক্ষের শুনানি শেষে আদালত শাকিল আহমেদকে পাঁচটি মামলায় এবং ফারজানা রুপাকে ছয়টি মামলায় জামিন দিয়েছেন। পাশাপাশি তাদের বিরুদ্ধে থাকা একটি মামলায় জামিন না দিয়ে রুল জারি করা হয়েছে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ