বুধবার, মে ১৩, ২০২৬

পল্লী চিকিৎসক হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড

রাজবাড়ীর গোয়ালন্দে পল্লী চিকিৎসক মো. রেজাউল করিম ওরফে আবু ডাক্তার হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড এবং ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকার দ্রুত ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. রহিবুল ইসলাম এই রায় ঘোষণা করেন। রায়ের সময় ১২ জন আসামি আদালতে উপস্থিত ছিলেন। এর মধ্যে ১১ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তারা খালাস পান। বাকি ৯ আসামি পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

রাজবাড়ীর গোয়ালন্দ থানার আতর আলী বাজারে ২০১৯ সালে পল্লী চিকিৎসক মো. রেজাউল করিম ওরফে আবু ডাক্তারকে হত্যার ঘটনায় এ মামলা দায়ের করা হয়।

 

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ