
সরকারী কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনকাঠামো আগামী ১ জুলাই থেকে বাস্তবায়ন শুরু হচ্ছে। মন্ত্রপরিষদ সচিব নাসিমুল গনির কমিটির সুপারিষ হচ্ছে, তিন অর্থবছরে তিন ধাপে নতুন বেতনকাঠামো বাস্তবায়ন করা হবে।
প্রথম দুই অর্থবছরে দেওয়া হবে ৫০ শতাংশ করে মূল বেতন। আর তৃতীয় অর্থবছরে দেওয়া হবে ভাতা। প্রধানমন্ত্রী তারেক রহমান এতে নীতিগতভাবে সম্মতি দিয়েছেন।
প্রস্তাবিত বেতনকাঠামোয় ১০০ থেকে ১৪০ শতাংশ বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। তবে গ্রেড আগের মতোই ২০টি থাকবে। সর্বনিম্ন বেতনকাঠামো ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে। আর সর্বোচ্চ ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে সুপারিশ করা হয়েছে ১ লাখ ৬০ হাজার টাকা।


