
জেট ফুয়েলের দাম কমানোর ঘোষণা দিয়েছে সরকার। প্রতি লিটার জেট ২০৫ টাকা ৪৫ পয়সা থেকে কমিয়ে ১৬৫ টাকা ৮৮ পয়সা নির্ধারণ করা হয়েছে। প্রতি লিটারে দাম কমলো ৩৯ টাকা ৫৭ পয়সা।
শনিবার এ তথ্য জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
এ আদেশ শনিবার রাত ১২টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিইআরসি।


