ইসরায়েলি নিরাপত্তামন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

গাজা অভিমুখী জাহাজ ফ্লোটিলার আটক কর্মীদের প্রতি ‘নিন্দনীয় আচরণে’র অভিযোগে ইসরায়েলের জাতীয়  নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভীরের ওপর ফরাসি ভূখন্ডে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ফ্রান্স।

ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারোট জানিয়েছেন, ফরাসি নাগরিকদের এভাবে হুমকি দেওয়া, ভয়ভীতি দেখানো বা নির্যাতন করা মেনে নেওয়া যায় না, বিশেষ করো কোন সরকারি কর্মকর্তার মাধ্যমে। এরই মধ্যে বেন গভীরের এসব কর্মকান্ডের সমালোচনা করেছেন ইসরায়েলের অনেক রাজনৈতিক ব্যাক্তিত্ব।

ফ্লোটিলার আয়োকদের অভিযোগ, ৫০টি জাহাজের বহরে অভিযান চালিয়ে ৪৩০ জনকে আটক করেছে ইসারায়েলি বাহিনী। আটক কর্মীদের ইসারায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার হতে হয়েছে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ