
‘বিগত দিনের সরকারগুলো অনেক ক্ষেত্রে অপরিপক্ব প্রকল্প নিয়েছে। এগুলো আমরা গিলতেও পারছি না, ফেলতেও পারছি না। এখন সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছি। সড়কের ক্ষেত্রে মূল সড়কগুলো এবং রেলের ক্ষেত্রে রেললাইন, ট্রেন, স্টেশন ও যাত্রীসেবার মানোন্নয়নে গুরুত্ব দেওয়া হচ্ছে।’—এমন মন্তব্য করেছেন রেলপথ ও সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।
শুক্রবার নেত্রকোনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, নেত্রকোনা-৪ (মোহনগঞ্জ-মদন-খালিয়াজুরী) আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেলোয়ার হোসেন, মহাপরিচালক খালেদ কনক, পরিচালক নৃপেন্দ্রনাথ বিশ্বাস এবং নেত্রকোনার পুলিশ সুপার তরিকুল ইসলাম।


