ইরানে নতুন হামলা হলে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে: ইরানি এমপি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নতুন করে ইরানে হামলা চালালে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১৫০ ডলার ছাড়িয়ে যেতে পারে বলে সতর্ক করেছেন দেশটির এক সংসদ সদস্য।

শুক্রবার (৬ নভেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির বরাতে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।

ইরানি সংসদ সদস্য হোসেইনালি হাজি দেলিগানি তাসনিমকে বলেন, সম্ভাব্য পাল্টা হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের পাল্লা ইউরোপ পর্যন্ত বিস্তৃত হতে পারে। এর প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১৫০ ডলার ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

তিনি আরও বলেন, ইরানের জবাব কোনো নির্দিষ্ট হামলার পরিধি বা ভৌগোলিক অবস্থানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। তার ভাষায়, প্রতিক্রিয়া হবে ‘ব্যাপক, বহুগুণ শক্তিশালী ও কৌশলগত’।

এ ছাড়া ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধকে দেশটির বিরুদ্ধে ‘যুদ্ধের একটি ধরন’ বলে অভিহিত করেন এই সংসদ সদস্য। তিনি সতর্ক করে বলেন, উপযুক্ত সময়ে ইরানি বাহিনী এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

তবে তেলের দাম ১৫০ ডলার ছাড়ানোর বিষয়টি ইরানি সংসদ সদস্যের দেওয়া আশঙ্কা বা সতর্কবার্তা; এটি আন্তর্জাতিক বাজারের নিশ্চিত পূর্বাভাস নয়।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ