বুধবার, এপ্রিল ২২, ২০২৬

সাইফকে হামলাকারী যুবক গ্রেপ্তার

বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলাকারী যুবককে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম টাইস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করে বলা হয়, বান্দ্রা রেলওয়ে স্টেশনে অভিযান পরিচালনার সময় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়। যদিও তার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

প্রসঙ্গত, বুধবার গভীর রাতে সাইফের উপর হামলা হয়। অভিযুক্ত যুবক সাইফকে ছুরি দিয়ে একাধিক বার আঘাত করেন। গুরুতর জখম অবস্থায় অভিনেতাকে হাসপাতালে ভর্তি করানো হয়। মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, সাইফের মেরুদণ্ডের খুব কাছে ছুরির আঘাত লেগেছে। সেখানে সফল অস্ত্রোপচারের পর শঙ্কামুক্ত সাইফ এখনও রয়েছেন চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে জানা যায়, সাইফের বাড়ির এক পরিচারিকার সঙ্গে হামলাকারীর সম্পৃক্ততা রয়েছে। বাড়িতে প্রবেশ করে সাইফকে এলাপাতাড়ি ছয়বার ছুরিকাঘাত করেন হামলাকারী।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ