
তথ্য প্রযুক্তির বাড় বাড়ন্তের যুগে সব কিছুিই এখন হাতের মুঠোয়। শিশু থেকে কিশোর, তরুণ যুবক এমনকি বয়স্ক প্রায় সব বয়সের মানুষেরই আশক্তি বাড়ছে মোবাইলে। খেলাধুলা আড্ডা সবই কেন্দ্রীভূত হচ্ছে মোবাইলে। জীবনের প্রতিটি ধাপেই মোবাইল নির্ভরতা নিছক বিনোদন থেকে জরুরী প্রয়োজন সবই সেরে নেয়া যাচ্ছে মোবাইলে। আপাতদৃষ্টিতে এই প্রবণতায় তেমন বিপদ দেখা না গেলেও গবেষণা বলছে দীর্ঘ স্ক্রিনের সময় বিশেষ করে রাতে ঘুমানোর আগে স্ক্রিনে চোখ আমাদের উচ্চ রক্তচাপের ওপর গভীর প্রভাব ফেলে। একটি সমীক্ষায় মোট ৪৩১৮ জন তরুণ এবং মধ্যবয়সীদের মধ্যে পরীক্ষা করে দেখা গিয়েছে তাদের মধ্যে উচ্চ রক্তচাপের সমস্যা দেখা দিচ্ছে।
চিকিৎসকদের মতে, রিলগুলি অনবরত স্ক্রল করার ফলে আমাদের মানসিক উদ্দীপনা এবং রক্তচাপ তৈরি হয় যা মস্তিষ্ককে অতিরিক্ত সতর্ক করে তোলে। এর ফলে উচ্চ হৃদস্পন্দন এবং অ্যাড্রিনালিনের মাত্রা বৃদ্ধি পায়। এটি শরীরে স্ট্রেসের মাত্রা বাড়িয়ে দেয় যার ফলস্বরূপ উচ্চ রক্তচাপের সমস্যা দেখা দেয়। এমনকী, রাতে শোয়ার আগে এক থেকে দুই ঘন্টা স্ক্রিনের ব্যবহার করার ফলে অনিদ্রার সমস্যা তৈরি হয়। মেলাটোনিন হরমোন আমাদের ঘুমে সহায়তা করে। কিন্ত দীর্ঘ সময় ধরে স্ক্রিনের ব্যবহারের ফলে স্ক্রিন থেকে নির্গত নীল আলো মেলাটোনিন হরমোন উৎপাদনে বাধা সৃষ্টি করে। কম ঘুম উচ্চ রক্তচাপের একটি সুপরিচিত ঝুঁকি একই সঙ্গে কম ঘুম কার্ডিওভাসকুলার সিস্টেম পুনরুদ্ধারের ক্ষেত্রেও সময় দেয় না, যা উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ায়।


