বাজেট ২০২৬-২৭: কোন পণ্যের দাম কমবে, কোনটির বাড়তে পারে?

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিভিন্ন পণ্য ও সেবায় শুল্ক-কর কমানো এবং বাড়ানোর প্রস্তাব এসেছে। ফলে কিছু নিত্যপ্রয়োজনীয় ও প্রযুক্তিপণ্যের দাম কমতে পারে, আবার কিছু পণ্যের দাম বাড়ার আশঙ্কা রয়েছে।

দাম কমতে পারে যেসব পণ্যের:

  • খেজুর ও বিভিন্ন মসলা
  • শিশুখাদ্য
  • সার ও কীটনাশক
  • পোল্ট্রি, ডেইরি ও মাছের খাদ্য
  • কিডনি ডায়ালাইসিস ফিল্টার ও ব্লাড টিউবিং সেট
  • হার্টের স্টেন্ট ও চোখের লেন্স
  • ক্যান্সারের ওষুধ ও ওষুধের কাঁচামাল
  • ল্যাপটপ, ডেস্কটপ, মনিটর, প্রিন্টার ও সার্ভার
  • এসএসডি ও পস মেশিন
  • ইলেকট্রিক ও প্লাগ-ইন হাইব্রিড গাড়ি
  • বাদ্যযন্ত্র ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের সহায়ক যন্ত্রপাতি

দাম বাড়তে পারে যেসব পণ্যের:

  • এমএস রড ও নির্মাণসামগ্রী
  • সিগারেট ও তামাকজাত পণ্য
  • অ্যালকোহলজাত পণ্য
  • আমদানিকৃত উচ্চমূল্যের হিমায়িত মাছ
  • কাজুবাদাম

বিশ্লেষকদের মতে, কর-শুল্ক ছাড়ের ফলে অনেক পণ্যের উৎপাদন ব্যয় কমতে পারে। তবে ভোক্তা পর্যায়ে এর সুফল কতটা পৌঁছাবে, তা নির্ভর করবে বাজার ব্যবস্থাপনা ও কার্যকর বাস্তবায়নের ওপর।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ