মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

‘বিগ বস’ জিতলেন অভিনেতা করণবীর

১০৪ দিনের নানা নাটকীয়তা শেষে রোববার রাতে ঘোষণা করা হয় ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস ১৮’-এর বিজয়ীর নাম। এবারের বিজয়ীর মুকুট জিতলেন অভিনেতা করণবীর মেহরা। অনুষ্ঠানের সঞ্চালক অভিনেতা সালমান খান বিজয়ীর নাম ঘোষণা করেন। পুরস্কার হিসেবে এদিন তিনি ৫০ লাখ রুপির নগদ পুরস্কারের সঙ্গে সোনার ট্রফি জেতেন।

গ্র্যান্ড ফিনালেতে করণ ছাড়াও আরেকজন ফাইনালিস্ট ছিলেন, ভিভিয়ান ডিসেনা। তিন মাস আগে করণ জিতেছিলেন রিয়েলিটি শো ‘খতরো কে খিলাড়ি ১৪’-এর মুকুট।
এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে অনুভূতি ব্যক্ত করে করণ বলেন, ‘আমি ভীষণ খুশি। আমার নিজের ওপর বিশ্বাস ছিল। আমি কঠিন পরিশ্রম করেছি। এখানে এসে আমি নিজেকে নতুনভাবে আবিষ্কার করেছি।’

এদিন ফাইনালের বড় আকর্ষণ ছিল বলিউড অভিনেতা আমির খানের উপস্থিতি। প্রথমবারের মতো এ অনুষ্ঠানে এসেছিলেন আমির। এদিন ১৯৯৪ সালের হিট ছবি ‘আন্দাজ আপনা আপনা’র দৃশ্য আবার মঞ্চে ফেরালেন দুই অভিনেতা। সঞ্চালক সালমান খানের বাইকে চড়েন আমির। ব্যাকগ্রাউন্ডে তখন বাজছিল এই সিনেমার জনপ্রিয় গান ‘দো মাস্তানে চলে জিন্দেগি বনে।’

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ