শুটিংয়ের ফাঁকে বিজয়-রাশমিকার খুনসুটি, ভক্তদের চোখে ‘পুকি’

দক্ষিণী সিনেমার আলোচিত জুটি বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। পর্দায় তাদের রসায়নের পাশাপাশি ব্যক্তিজীবনের সম্পর্কের গুঞ্জন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। এবার ‘রণবালী’ সিনেমার সেট থেকে বিজয়ের শেয়ার করা কিছু ছবি সেই আগ্রহ আরও বাড়িয়েছে।

পিরিয়ড অ্যাকশন ড্রামা ‘রণবালী’র শুটিংয়ের ফাঁকে রাশমিকার সঙ্গে কাটানো কয়েকটি মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন বিজয়। ঐতিহ্যবাহী পোশাকে দুজনের উপস্থিতির পাশাপাশি বিজয়ের ক্যাপশনও নজর কেড়েছে নেটিজেনদের।

রাশমিকাকে নিজের প্রতিদিনের আনন্দ ও বিনোদনের উৎস হিসেবে উল্লেখ করে বিজয় লিখেছেন, ‘এখানে সবাই ওকে কিউট স্যাভেজ বলে ডাকে। আমার প্রতিদিনের বিনোদনকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। আমি নিজে কতটা গম্ভীর, সেই ভাবনা থেকে ও আমাকে প্রতিনিয়ত দূরে রাখে।’

ছবিতে রাশমিকাকে দেখা গেছে বেগুনি রঙের সাবেকি শাড়ি ও সোনার গয়নায়। সিনেমায় তাঁর চরিত্রের নাম ‘জয়াম্মা’।

অন্যদিকে বিজয়ের পরনেও ছিল ঐতিহ্যবাহী পোশাক। সাদা পোশাকে তাঁকে দেখা গেছে ‘শিঙ্গনামালা বব্বিলি রণবালী’ লুকে।

গম্ভীর ও টানটান গল্পের শুটিংয়ের মধ্যেও দুজনের বন্ধুত্বপূর্ণ খুনসুটির মুহূর্ত ধরা পড়েছে বিজয়ের পোস্টে। ছবি প্রকাশের পরই ভক্তরা মন্তব্যের ঘরে নিজেদের ভালোবাসা প্রকাশ করতে থাকেন। অনেকেই বিজয়-রাশমিকাকে একসঙ্গে ‘Pookie’ বলে অভিহিত করেছেন।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ